,

সরাইল কৃষি অফিসে বিদ্যুতের অপচয়

sorail“যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদ্বীপ বাতি।” ভেস্তে গেছে কবির সেই উক্তি। বিদ্যুতের চরম দূরাবস্থা রোধে সরকার যখন বিদ্যুত সাশ্রয়ের জন্য নানা কর্মসূচী গ্রহন করছে। করছে সভা সেমিনার। এনার্জি বাল্ব ব্যাবহার করে বিদ্যুত সাশ্রয়ে উদ্ভোদ্ধ করছেন গ্রাহকদের। ঠিক সেই সময়ে সরাইল সদরের কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারিরা উদাসীন। গতকাল দুপুর ঠিক ১২টা ৪০ মিনিট। কৃষি অফিসের সিকিউরিটি বাল্বটি জ্বলছে। পাশের সড়ক দিয়ে লোকজন যাচ্ছে আর মুচকি হাঁসছে। বলাবলি করছে এটা কি সরকারি লোকদের বিদ্যুত সাশ্রয়ের নমুনা ! অফিস পাড়ায় নিয়মিত গমন করেন একজন সচেতন ব্যক্তি জানান, কৃষি অফিসের এ বাল্বটি সারা দিনই জ্বলে। বিষয়টি অবহিত করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেনকে। তিনি বলেছেন বিষয়টি দেখছি। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মসিহুর রহমান বলেন, অফিসে মিটিং চলছে। আমাদের অফিসের একটি বাল্বের সাথে সিকিউরিটি বাল্বের সুইচ সংযুক্ত। তাই এটা দিনের বেলা জ্বলে।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম