,

সরাইলে নিরাপদে পথ চলার শিক্ষা পেল ৬ শত শিক্ষার্থী

sar_20-2-14বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ”নিরাপদ সড়ক আমাদের অধিকার বাস্তবায়নে চাই অঙ্গীকার” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদে সড়ক পারাপার ও পথ চলায় জনচেতনতা সৃষ্টি করতে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসুচি ও অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জ ইউনিট এর সহায়তায় ব্রাক্ষবাড়িয়ার স্কুলগামী কোমলমতি ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ে স্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ, সপ্তম, অষ্টম,নবম ও দশম শ্রেনীর মোট ১১০ জন ছাত্র-ছাত্রী নিয়ে দুটি পর্বে এই কুইজ প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়। বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহন করা ছাড়াও শিক্ষার্থীরা নিরাপদে পথ চলা ও রাস্তা পারাপারের বিভিন্ন কলাকৌশল রপ্ত করে। পরে সড়ক নিরাপত্তা বিষয়ক ডকুমেন্টারী ফিল্ম প্রদর্শনী শুরু হয় । স্কুলের প্রায় ৬০০ ছাত্রছাত্রী এই প্রদর্শনী থেকে সড়ক নিরাপত্তা বিষয়ে জ্ঞান লাভ করে । অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় জয়ী ১ম, ২য়, ৩য় সহ মোট ১০ জন ছাত্র-ছাত্রীকে পুরুষ্কার প্রদান করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী প্রধান শিক্ষক জনাব মো:রফিকুল ইসলাম । অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব মো: শাহাব উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি এবং সরাইল প্রেসকাবের সাধারন সম্পাদক সাংবাদিক বদর উদ্দিন বদু এবং দৈনিক খবর পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রমোটিং সেইফ রোড কোড প্রজেক্টের সোশ্যাল কমিউনিকেটর জনাব পারভেজ কৈরী। এ সময় আরো উপস্থিত ছিলেন যোগাযোগ কর্মী (সেইফ রোড কোড, ব্র্যাক বারৈচা), স্কুল ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোছা: তানজিনা আক্তার, মো:এনামুল হক লোকমান, মো: বকুল মিয়া, এবং স্কুলের শিক্ষক জনাব মো:শহিদুল্লাহ,মো: আতিকুর রহমান, মোছা:রোকেয়া বেগম, মো:কামাল উদ্দিন, পরিমল চন্দ্র বিশ্বাস , ফারজনা বেগম, কনিকা পারভীন। সংশ্লিষ্ঠ প্রকল্পের সোশ্যাল কমিউনিকেটর জনান ব্র্যাকের এই কর্মসুচী বাংলাদেশের ১১ টি জেলার ২১ টি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে ।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি