,

বাঞ্ছারামপুরে কালভার্ট মেরামত না করায় দুর্ভোগ

bancharampurব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার দরিয়াদৌলত গ্রামের দক্ষিণপাড়ার কালভার্ট মেরামত না করার কারণে বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, প্রাইভেটকার, মালবাহী ট্রাক। ২০ বছর আগে জেলা পরিষদ অর্থায়নে কালভার্ট নির্মাণ করা হয়েছিল। উত্তর এলাকার প্রায় দেড়লাখ মানুষকে এ রাস্তা দিয়ে উপজেলা সদরে আসা-যাওয়া করতে হয়। পার্শ্বে একটি হাইস্কুল, মাদ্রাসা, প্রাইমারী স্কুল, পোস্ট অফিস ও একটি সাপ্তাহিক বাজার রয়েছে। কালভার্টের মধ্যে বড় ধরনের গর্ত হয়ে যাওয়ার কারণে ক্রমান্বয়ে এটি অকেজো হয়ে যায়। বিকল্প রাস্তা না থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষ ও স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের ক্ষতিগ্রস্ত কালভার্টের উপর দিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি তিতাস টুয়েন্টিফোর ডটকমকে জানান- জরুরিভিত্তিতে কালভার্ট মেরামত করার চিন্তা-ভাবনা চলছে। 

এ জাতীয় আরও খবর

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফ্রান্সে সহিংসতা, অপরাধীদের শাস্তির হুঁশিয়ারি ম্যাক্রনের