,

সরাইলে অস্ত্রসহ চার ডাকাত গ্রেফতার

grafter-4 ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অস্ত্রসহ নৌ ও সড়ক পথে চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে উপজেলার ধামাউড়া ও পানিশ্বর থেকে জনতার সহায়তায় ডাকাতদের গ্রেফতার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক পানিশ্বর গ্রামের উত্তর পাড়ায় অভিযান চালায়।

এসময় থানার তালিকাভুক্ত চিহ্নিত নৌ ডাকাত মিলন ওরফে ভুট্টোকে (২৮) গ্রেফতার করে পুলিশ। ভুট্টোর বিরুদ্ধে সরাইল ও আশপাশের থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।

এদিকে, একই সময়ে সরাইল-অরুয়াইল সড়কের ধামাউড়া গ্রামের কান্তার খালের ওপর সেতুতে একদল ডাকাত গণপরিবহনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন ধাওয়া করে। এসময় তিন ডাকাতকে দু’টি রামদা, একটি হকি স্টিক ও সাতটি মোবাইল সেটসহ আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হচ্ছে- অরুয়াইলের আবদুল হাকিম (২০), ধামাউড়ার অহিদ মিয়া (২২) ও নাসিরনগর উপজেলার গুজিখাইল গ্রামের ইয়াছিন মিয়া (১৮)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ  বলেন, মহাসড়ক ও নৌ-পথে ডাকাতি রোধে এলাকার চিহ্নিত ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি