,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ চালক নিহত

accedentব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় বাস, ট্রাক ও প্রাইভেটকারের তিন চালক নিহত ও অন্তত ১১ জন বাসযাত্রী আহত হয়েছেন।

রোববার ভোর ও সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- প্রাইভেটকার চালক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের পারভেজ (৩০), বাস চালক মাদারীপুরের খাইরুল (২৪)। নিহত ট্রাক চালকের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সরাইলের খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নূর মোহাম্মদ বাংলানিউজকে জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সরাইলের শাহবাজপুর বৈশামুড়া এলাকায় সিলেটগামী এনা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাস চালক নিহত হন। এসময় ট্রাকের চালকসহ বাসের অন্তত ১২ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ট্রাক চালক মারা যান।
 
এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে একই মহাসড়কের মালিহাতা এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই চালক পারভেজের মৃত্যু হয়।
 
সার্জেন্ট নূর মোহাম্মদ আরও জানান, দুর্ঘটনা কবলিত তিনটি গাড়িই দুমড়ে মুচড়ে গেছে। এসব গাড়ি উদ্ধার করে খাটিহাতা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি