শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

indসরাইলের দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে বৃহস্প্রতিবার। একই সঙ্গে বিদ্যালয়ের জন্যে জমিদানকারী দু-দাতা সদস্যকে দেয়া হয়েছে সম্মাননা। এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও দৈনিক মানবজমিনের নির্বাহী সম্পাদক শামীমুল হক। প্রধান অতিথি ছিলেন শাহাজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন। বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহিত কুমার দেব,পরিচালনা কমিটির সদস্য মো: কামরুল ইসলাম, আবদুল কাদির চৌধুরী, মো: আনার মিয়া, মো: দেলোয়ার হোসেন জীবন, সহকারী প্রধান শিক্ষক মো: বিলাত খান, এমএসসি শিক্ষক আক্তার হোসেন, শিক্ষক মো: ইউনুছুল হক, মো: আইয়ুবুর রহমান, কৃষ্ণ দুলাল চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন, বিজয়নগর প্রেসক্লাবের আহবায়ক আমীরজাদা চৌধুরী, দেওড়া সমাজ কল্যান সমিতির সভাপতি মাহবুব খান বাবুল, সাবেক ইউপি সদস্য মো: হোসাইন আহমেদ প্রমুখ। বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে এসএসসি পরীক্ষায় মুখ উজ্জল করার মতো ফলাফল বয়ে আনার প্রত্যাশা ব্যক্ত করেন। দীর্ঘ আলোচনায় বিদ্যালয়ের সার্বিক উন্নতির বিষয়ে বক্তারা নিজেদের মতামত তুলে ধরেন। একই সাথে শামীমুল হকের নেতৃত্বে বর্তমান পরিচালনা কমিটির বিদ্যালয়ের শিক্ষার মান এবং উন্নতিতে গৃহিত নানা পদক্ষেপের  প্রশংসা করেন তারা। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কামরুন্নাহার তনু,রাখি আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। এই শিক্ষার্থীরা হচ্ছেন এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত আফরিন মৌ লুবনা,স্বপ্না আক্তার রুনা,জেএসসিতে এ প্লাস প্রাপ্ত ইনজামুল হক,অলকা রানী ভৌমিকও ফাহমিদা আক্তার। তাদের সবাইকে দেয়া হয় ক্রেষ্ট ও বই। একই সাথে বিদ্যালয় প্রতিষ্ঠালগ্নে জমিদানকারী প্রতিষ্ঠাতা দাতা সদস্য মরহুম ইউনুছ মিয়া ও মো: হারুন মিয়াকে সম্মাননা জানানো হয়। সবশেষে হয় মিলাদ মাহফিল ও দোয়া। মিলাদ মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো: আমিনুল ইসলাম। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সদ্য প্রয়াত আবুল কাশেম খন্দকার ওরফে সাচ্চু মিয়াকে বিশেষ ভাবে স্মরন ও তার আত্বার মাগফিরাত কামনায় দোয়া করা হয় । 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান