শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হচ্ছেন বিদ্যা!

52f320d7649fb-Vidya-Balan২০১২ সালের ডিসেম্বরে ডিজনি-ইউটিভির ব্যবস্থাপনা পরিচালক সিদ্ধার্থ রয় কাপুরকে বিয়ে করে সংসার পেতেছেন বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী বিদ্যা বালান। তিনি কবে মা হবেন, তা জানার জন্য আগ্রহের কমতি ছিল না বিদ্যার অগণিত ভক্তদের মাঝে। এবার সম্ভবত তাঁদের সে অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। সম্প্রতি জিনিউজের এক খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন মুম্বাইয়ের একটি হাসপাতালে যেতে দেখা যাচ্ছে বিদ্যাকে। বিষয়টি তিনি গোপন রাখলেও খবর রটেছে, মা হতে চলেছেন ৩৬ বছর বয়সী এ ‘পরিণীতা’ তারকা।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আন্ধেরির পরিচিত একটি হাসপাতালে বেশ কয়েকবার দেখা গেছে বিদ্যাকে। বেশির ভাগ সময় তিনি সেখানে একাই গেছেন। তবে মাঝেমধ্যে পরিবারের কয়েকজন সদস্যকেও দেখা গেছে বিদ্যার সঙ্গে। কয়েক সপ্তাহ ধরেই এমনটা চলছে। হাসপাতালটির একজন চিকিত্সকের তত্ত্বাবধানে রয়েছেন বিদ্যা বালান। প্রায়ই তিনি ওই চিকিত্সকের কাছে গিয়ে নানা পরামর্শ নিচ্ছেন। 

বিদ্যার মা হওয়ার জোর গুঞ্জন বলিউডে ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিদ্যা। এমনকি ঘন ঘন হাসপাতালে যাওয়ার কারণ সম্পর্কেও মুখে কুলুপ এঁটে রেখেছেন তিনি। শুধু তা-ই নয়, হাসপাতাল কর্তৃপক্ষকেও বিষয়টি গোপন রাখতে বলা হয়েছে বিদ্যার পক্ষ থেকে। এ জন্য বার বার যোগাযোগ করা সত্ত্বেও এ বিষয়ে কোনো কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছেন হাসপাতালটির মুখপাত্র ও কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান