,

সোমবার জামায়াতের হরতাল

jamat-3দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেয়ায় সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যার গভীর ষড়যন্ত্র করছে। সরকার তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার বিরুদ্ধে মিথ্যা, কাল্পনিক অভিযোগ দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। ২০০৪ সালের ১ এপ্রিল দায়ের করা দশ ট্রাক অস্ত্র মামলার এফআইআরে নিজামীর নাম ছিল না। ২০০৪ সালের ১১ জুন দাখিল করা চার্জশিটেও ছিল না তার নাম। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ২০১১ সালের ২৬ জুন নিজেদের পরিকল্পিত ছকে দ্বিতীয় দফা চার্জশিটে মতিউর রহমান নিজামীকে অন্তর্ভূক্ত করে অন্যায়ভাবে ফাঁসানোর ষড়যন্ত্র করে।’

তিনি বলেন, ‘সরকারের উদ্দেশ্যই হলো, যে কোনো উপায়ে নিজামীকে হত্যা করা। সরকারের এই ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা ৩ ফেব্রুয়ারি সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষাণা করছি।’

উল্লেখ্য, চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় জামায়াতে ইসলামীর আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উলফা নেতা পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এছাড়া অস্ত্র মামলায় ওই ১৪ জনকেই ৭ বছর কারাদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই সঙ্গে উচ্চ আদালতের অনুমোদন সাপেক্ষে ৫ লাখ টাকার জরিমানা করা হয়েছে।

বাংলামেইল২৪ডটকম/ এস

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর