,

সরাইলে প্রধান শিক্ষকের অপসারন দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ

sarail pic 30-1-14ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অপসারন দাবিতে গ্রামবাসী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। গত বুধবার বিকেলে উপজেলার অরুয়াইল এলাকায় রাজাপুর গ্রামবাসী এই বিক্ষোভ করে। পরে আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে শহীদ মিনার চত্বরে এক প্রতিবাদ সমাবেশ হয়। রাজাপুর গ্রামের মোঃ আরজু মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কাকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সদস্য আব্দুর রহিম, লিয়াকত আলী, অভিভাবক মানজু মিয়া, গ্রামবাসী কামাল হোসেন, ছাত্রনেতা নুরুল হুদা প্রমূখ। বক্তারা বলেন, প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের অনিয়ম, দুর্নীতি ও সেচ্ছাচারিতায় বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ভেঙে পড়েছে। বিদ্যালয় ফান্ডের টাকা আত্মসাৎ করেছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নালিশও করা হয়েছে। অনতিবিলম্বে এই প্রধান শিক্ষককে অপসারন করা না হলে গ্রামবাসী আরো কঠোর কর্মসূচির দেওয়ার ঘোষণা দেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি