,

কসবার চারগাছ ব্রাঞ্চে ৩দিন ব্যাপি ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন

dss“আশা” দরিদ্র জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে ১৯৭৮ সাল থেকে কাজ করছে। আশা’য় বর্তমানে প্রায় ৫০ লক্ষ সদস্য সঞ্চয় ও ঋন কর্মসূচীর আওতায় রয়েছে। “আশা” দেশের দরিদ্র ও সুবিধা বঞ্চিত জনগণের মধ্যে ঋণ কর্মসূচীর পাশাপাশি প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ ও ঝরেপড়া রোধ, চুনারোঘাট আশা মেডিকেল ট্রেনিং স্কুলে কম খরচে মেডিক্যাল ও প্যাথলজিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান, ফিজিওথেরাপী চিকিৎসা, চক্ষু চিকিৎসা ইত্যাদি সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) সকালে আশা’র কসবা উপজেলার চারগাছ ব্রাঞ্চে ৩দিন ব্যাপি ফিজিওথেরাপী ক্যাম্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যবস্থাপক তপন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মূলগ্রাম ইউপি চেয়ারম্যান মইনুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন; শাহবাজপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ওছমান উদ্দিন খালেদ ও শাহবাজপুর পূলিশফাড়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন। সদর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক তৌফিক উদ্দিন আহমেদের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন; দিলীপ কুমার নাগ, কামাল হোসেন, আজিজুর রহমান, দেলোয়ার হোসেন, জতীন্দ্র মোহন চেীধুরী, খায়রুলহুদা বাদল প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন ব্রাঞ্চ ম্যানেজার চন্দন কুমার দেব ও এসিসট্যান্ট সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ জুবায়ের ইবনে সাঈদ।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি