শিক্ষক সমাজের প্রশ্ন খুটির জোর কোথায়? শিক্ষক বটে!

B Baria mapব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : তিনি একজন প্রভাবশালী সহকারি শিক্ষক। তিনি আইন কানুনের তোয়াক্কা করেন না। তিনি প্রভাবশালী ও ক্ষমতাবান। তার অশোভন আচরণে অতিষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও শিক্ষকরা। তিনি উপজেলা শিক্ষা কমিটির সুপারিশ উপেক্ষা করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও একজন প্রধান শিক্ষকের সাথে অশোভন আচরণ করেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কবিতা ভুইয়া তার যাতায়াত ভোগান্তির কারণে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বদলীর জন্য আবেদন করলে তাকে কাজীপাড়া পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের প্রেষণে (ডেপুটেশন) বদলী করা হয়। এখানে চাকুরী করাকালীন সময়ে তিনি শিশু শিক্ষার্থীকে বেত্রাঘাত করে ব্যাপক সমালোচিত হন। এনিয়ে তৎকালীন সময়ে স্থানীয় পত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে তিনি পিটিআইয়ের তৎকালীন সুপার জেসমিন খানমের সাথে অশোভন আচরণ করলে এখান থেকে তার ডেপুটেশন বাতিল করা হয়। গত কয়েক মাস আগে সহকারি শিক্ষক কবিতা ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে সদর উপজেলা শিক্ষা কমিটি তাকে পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর জন্য সুপারিশ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে প্রস্তাব পাঠান। শিক্ষা কমিটির সুপারিশে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবিতা ভুইয়াকে পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীর আদেশ দেন। এই বদলীর আদেশ পেয়ে তেলে বেগুনে ক্ষেপে যান কবিতা ভুইয়া। তিনি পূর্ব মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান না করে কাজীপাড়া পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাকে যোগদান করাতে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে দফায় দফায় চাপ প্রয়োগ করেন। সর্বশেষ গত বৃহস্পতিবার কবিতা ভুইয়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক ও প্রধান শিক্ষক বেগম শাহীনুরের সাথে চরম অশোভন আচরণ করে তাদেরকে দেখে নেওয়ার হুমকী দেন। এ ব্যাপারে পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম শাহীনুর বলেন, কবিতা ভুইয়ার আচরণে আমি হতবাক। তিনি বলেন, গত ২/৩ দিন আগে সে আসে আমার স্কুলে যোগদান করতে। আমি তার কাছে বদলীর আদেশ চাইলে সে আমার সাথে অশোভন ও উদ্ধত্যপূর্ণ আচরণ করে। গত বৃহস্পতিবার পুনরায় এসে সে আমার সাথে চরম অশোভন আচরণ ও নতুন যোগদান করা দুই শিক্ষকের সাথে অশোভন আচরণ করেন। তিনি বলেন, কবিতা ভুইয়া আমাকে দেখে নেওয়ার হুমকী দেন। এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক বলেন, সহকারি শিক্ষক কবিতা ভুইয়ার অশোভন ও অসৌজন্যমূলক আচরণে যন্ত্রনায় আছি। তিনি বলেন, গত বৃহস্পতিবার সকালে সভা চলাকালে কবিতা ভুইয়া রুমে প্রবেশ করে আমাকে গালিগালাজ করে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এদিকে উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং প্রধান শিক্ষিকার সাথে শিক্ষিকা কবিতা ভুইয়ার অশোভন আচরণে শিক্ষক সমাজের প্রশ্ন কবিতা ভুইয়ার খুটির জোর কোথায়? তিনি কি আইনের উর্ধ্বে?

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির