ভারত-বাংলাদেশ যৌথভাবে উদযাপন করবে আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস

border hat_31298কসবা উপজেলা সংবাদদাতা : ভারত বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এবং বাংলাদেশের ব্রাহ্মাণবাড়িয়ার কসবা উপজেলার তারাপুর সীমান্ত হাটে দুই দেশ যৌথ ভাবে উদযাপন করবে ২১ ফেব্রুয়ারি আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস।
গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারি) সীমান্ত হাটের সম্মেলন কক্ষে দু‘দেশের প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন; কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম, বিজিবির কম্পানী কমান্ডার সুবেদার আবু ছাইদ। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট (এডিএম) দিলীপ কুমার চাকমা কসবা সীমান্ত হাট গত বছরের ৬ জুন ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী দু‘দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন। ওই দিন প্রধান মন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে ফলক উম্মোচন করে এ হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের ১১ জুন থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হাট বসে। এ বছরের ২৪ জানুয়ারি থেকে প্রতি রোববার বসছে এ হাট। সীমান্ত হাট সূত্রে জানা গেছে; সীমান্তের ২০৩৯ পিলারের কাছে কসবা পৌর এলাকার তারাপুর এবং ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় দু‘দেশের সমপরিমান ১ একর ৫০ শতক জায়গায় সীমান্ত হাট নির্মাণ হয়েছে। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন; দু‘দেশের একই ভাষার মানুষের ভালবাসার বন্ধন সুদৃঢ় করার জন্য আগামী ২১ ফেব্রুয়ারি আন্তঃজার্তিক মাতৃভাষা দিবস সীমান্ত হাটে দু‘দেশ যৌথ ভাবে পালনের সিদ্ধান্ত হয়েছে। যৌথ ভাবে দুই দেশ অনুষ্ঠানের আয়োজন করবেন। অনুষ্ঠানের মধ্যে রয়েছে যৌথ ভাবে দু‘দেশের আলোচনাসভা এবং দুই বাংলার মানুষের সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির