ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

download (52)ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীসহ ৭৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া।
প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। দুপুরের পর থেকেই শহরের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীক পাওয়া মেয়র প্রার্থী নায়ার কবিরের সমর্থনে মাইকিং করা হয়।
এর আগে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়ার পর আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নায়ার কবির ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী হাফিজুর রহমান মোল্লা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯৩৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫১ হাজার ৯১০ জন ও পুরুষ ভোটার ৫১ হাজার ২৭ জন।

images (26)

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির