ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলা, আহত ৪

images38নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় একজন উপপরিদর্শকসহ ৪ পুলিশ আহত হয়েছে। আহতরা হলেন, পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পুলিশ ব্যাপক অভিযান শুরু করেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গ্রেফতারের ভয়ে অনেকে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন।পুলিশ জানায়, আশুগঞ্জ সার কারখানা রোডের একটি চাতালকলে বসে মেঘনা নদীতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদে সেখানে অভিযান চালাতে গেলে এ ঘটনা ঘটে। এ সময় দুজনকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সদর সার্কেল এএসপি শাহরিয়ার আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সার কারখানা এলাকায় অভিযান চালাতে গেলে ১০/১২ জনের সশস্ত্র ডাকাতদল পুলিশের উপর হামলা চালায়। এতে উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মিয়া, কনস্টেবল ইব্রাহিম, আযম খান ও ছিদ্দিকুর রহমান আহত হয়।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির