ব্রাহ্মণবাড়িয়ায় ধর্ষণের পর গৃহবধূর কে ছুরিকাঘাত

download (58)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণের পর যৌনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করেছে দুই দুর্বৃত্ত। আজ ভোররাত তিনটার দিকে সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের থলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধূকে আজ সকালে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। আহত গৃহবধূ তিন সন্তানের জননী।পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোর রাত তিনটার দিকে থলিয়ারা গ্রামের আবদুল মালেকের বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দুই দুর্বৃত্ব। তারা ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূর হাত ও মুখ বেঁধে উপর্যপরি ধর্ষণ করে। ধর্ষনের সময় এক দুর্বৃত্বের মুখোশ খুলে যাওয়ায় ওই গৃহবধূ দুর্বৃত্তদের মধ্যে একজনকে চিনে ফেলে।চিনে ফেলার কারনে দুর্বৃত্বরা তার যৌনাঙ্গে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এরপর দুর্বৃত্তরা ঘর থেকে নগদ টাকা ও স্বার্ণালংকার লুটে নিয়ে পালিযে যায়। পরে ওই গৃহবধূর আর্তচিৎকার শুনে প্রতিবেশিরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন বলে জানান গৃহবধুর ভাবি হেলেনা বেগম।দুবৃত্বদের এই নৃশংসতা এলাকায় আতংক দেখা দিয়েছে।দুর্বৃত্বদের এখনো গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির