ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

attackব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিল কেন্দুয়াই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র কদেুধুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিল কেন্দুয়াই গ্রামের বছির উদ্দিন এর বাড়ি ও মাষ্টার বাড়ির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। সংঘর্ষের সময় পুলিশ ৬ জনতে আটক করেছে। এরা হলেন- আটককৃতরা হল, আল আমিন(২২), তৈয়ব খা(৫০), ইকবাল খা(৩০), তরিকুল(২৫), আরজু(২৫) ও দুলাল মিয়া(৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিল কেন্দুয়াই গ্রামের বাছির উদ্দিন বাড়ি ও মাস্টার বাড়ির বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে শুক্রবার রাতে মাষ্টার বাড়ির সাবেক ইউপি মেম্বার হুমায়ুকে বছির উদ্দিনের বাড়ির লোকজন মারধর করে। এই ঘটনাকে কেন্দ্র করে নিবার সকালে বছির উদ্দিনের বাড়ির লোকজন মাষ্টার বাড়িতে হামলা করে। এসময় বছির উদ্দিন এর বাড়ি ও মাষ্টার বাড়ির লোকজনের সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নিপু মিয়্(া৪৫), সামিম মিয়া (৪০), নাজমুল (৩৫) এর অবস্থা আশংকাজনক। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৬ জনকে দেশিয় অস্ত্র সহ আটক করেছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মঈনুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ ৬ জনকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির