ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

222ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক স্কুলছাত্র খুন হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে পৌর এলাকার দাতিয়ারার কুরুলিয়া খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আকরাম হোসেন শুভ শহরের দাতিয়ারা এলাকার আব্দুর রহিমের ছেলে। সে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ত।এলাকাবাসী ও পুলিশ জানায়, শুভ কুরুলিয়া খালপাড় এলাকায় আড্ডা দিচ্ছিল। এ সময় তিন দুর্বৃত্ত তার বুকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে তার মোবাইল ফোনটি নিয়ে পালিয়ে যায়। পরে শুভর চিৎকারে তার ছোট ভাই শান্ত ও বাবা দৌড়ে এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শুভর ছোট ভাই শান্ত জানায়, তিন যুবক অন্ধকারে তার ভাইয়ের বুকে তিনটি ছুরিকাঘাত করে। এতে তার প্রচণ্ড রক্তক্ষরণ হয়।এদিকে শুভর মৃত্যুর খবরে তার বন্ধুরা হাসপাতাল এলাকায় বিক্ষোভ করে। এ সময় তারা দুটি অটোরিকশা ভাঙচুর করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার শহর উপপরিদর্শক (টিএসআই) নাজমুল আলম জানান, স্কুলছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির