ব্রাহ্মণবাড়িয়ায় কালভৈরব মন্দিরে ৪ দিনব্যাপী পূজাযজ্ঞ উৎসব শুরু

Pic 1 B.baria৩৮তম পুনঃপ্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের মেড্ডাস্থ শ্রী শ্রী কালভৈরব মন্দিরে শুরু হয়েছে ৪ দিনব্যাপী পূজাযজ্ঞ ও উৎসবানুষ্ঠান। মঙ্গলবার বেলা ১১টার দিকে বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা।

উৎসবে বিপুল সংখ্যক ভক্ত ও পূণ্যার্থী অংশ নিচ্ছেন। এই উৎসেব থাকছে শ্রী শ্রী কালভৈরব, ভৈরবী ও অন্যান্য বিগ্রহের পূজা, শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও ধর্মীয় আলোচনা, রামায়ণ পালাকীর্তন। আগামী ১৮ মার্চ সন্ধ্যা ৭টায় মহাপ্রসাদ বিতরণের মধ্য শেষ হবে এই পূজাযজ্ঞ ও উৎসবানুষ্ঠান।এ উৎসবে ভারতসহ দেশের বিভিন্ন স্থানের বিপুল সংখ্যক পুন্যার্থি অংশগ্রহন করছেন।
উল্লেখ্য, প্রায় তিনশ বছর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া শহরের তিতাস নদীর পশ্চিম উপকূলে অবস্থিত মেড্ডা এলাকার পঞ্চবটিমূলে কাশ্মীশ্বর শ্রী শ্রী কালভৈরব স্বমহিমায় আভির্ভূত হন। শহরের উপকণ্ঠে ফুলবাড়িয়া গ্রামনিবাসী দূর্গাচরণ আচার্য স্বপ্নদিষ্ট হয়ে কালভৈরবের এক বিরাটকায় বিগ্রহ নির্মাণ করেন ।একাত্তরের মুক্তিযোদ্বে পাক বর্বররা ডিনামাইড দিয়ে এ বিগ্রহ ধ্বংস করেছিল।পরে স্থানীয় ভক্তবৃন্দের সহযোগীতায় ১৯৭৮ সালে এ বিগ্রহ পুন:প্রতিষ্ঠানর্পূবক দেবতার নিত্য সেবা-পূজার ব্যবস্থা করা হয়।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির