ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা

333ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল উৎসাহ উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে চলছে পৌরসভা নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র জমার কার্যক্রম। সোমবার সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকতার কার্যালয়ে শুরু হওয়া মনোনয়নপত্র জমা নেয়ার এই কাজ চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সকাল সাড়ে ১০টার দিকে আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী ও জেলা আ. লীগের সহ-সভাপতি মিসেস নায়ার কবির দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়ার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দান শেষে মিসেস নায়ারি কবির সাংবাদিকদের বলেন, আমি যদি পৌরসভার মেয়র নির্বাচিত হতে পারি তাহলে দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি আধুনিক পৌরসভা গঠন করবো। এজন্য তিনি সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অন্যদিকে দুপুর সোয়া ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লাহ কচি।মনোনয়নপত্র জমা দান শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচনে যদি লেভেল প্লেয়িং ফিল্ড থাকে এবং ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটারাধিকার প্রয়োগ করতে পারেন তাহলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ সময় তিনি সাংবাদিকদের কাছে পুলিশি হয়রানির অভিযোগ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. বশিরুল হক ভূইয়া সাংবাদিকদের জানান, দুপুর পর্যন্ত মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ৭৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় জমাতে থাকেন সংশ্লিষ্ট মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকরা।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় আগামী ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির