বাঞ্ছারামপুরের ছয় ইউনিয়নে বিএনপির নির্বাচন বর্জন

UP_nirbachan_496279386ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের ছয়টি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।আজ মঙ্গলবার সাড়ে ‌১১টার দিকে বাঞ্ছারামপুরে সাবেক সংসদ সদস্য এস এ খালেকের বাসভবনে এক সংবাদ সম্মেলনে ওই ছয়জন নির্বাচন বর্জন করেন।ওই ছয় ইউনিয়নের প্রার্থীরা হলেন—ছলিমাবাদের বিল্লাল হোসেন, তেজখালীর আবদুর রাজ্জাক, রুপসদীর দেলোয়ার হোসেন, ফরিদাবাদের মো. ছালাউদ্দিন, মানিকপুরের ফজলুল হক ও দরিদাকান্দির আবদুল করিম।সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য এস এ খালেক অভিযোগ করে বলেন, সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের নির্দেশে গতকাল সোমবার রাতেই নির্বাচনে কারচুপির সব আয়োজন সম্পন্ন করে রাখে আওয়ামী লীগ। প্রতিটি কেন্দ্রে  বিএনপির এজেন্টদের বের করে দিয়ে প্রকাশ্যে সরকারদলীয় চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া হয়। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির