বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে হারের প্রতিশোধটা নেওয়া হল না বাংলাদেশের। ঘরের মাটিতে প্রথমবারের মতো আয়োজিত বধির টি-টোয়েন্টি এশিয়া কাপে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের পর এশিয়া কাপেও রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হল টাইগারদের।

শুরুতে ব্যাট করতে নেমে শুভসূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন দুই ওপেনার ইমন ও ইমরান। তবে এসময় দলীয় অধিনায়ক ইমন ব্যক্তিগত ৩৬ রানে ফিরে গেলে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে দলীয় মাত্র ৩১ রানে ওপেনার মানজিতকে হারায় সফরকারীরা। তবে আরেকপ্রান্তে ওপেনার জিতেন্দ্র ৭২ রানের ইনিংস খেললে জয় সহজ হয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের জন্য। শেষ দিকে রিয়াদ ৩টি উইকেট তুলে নিলেও, ভারতের জয় ঠেকানো সহজ হয়নি তাতে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার