প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের দুর্দান্ত জয়

news-image

স্পোর্টস ডেস্ক : প্যারাগুয়েকে হারিয়ে রাশিয়া বিশ্বকাপ প্রায় নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় বুধবার সকালে সাও পাওলোর করিন্থিয়ান্স অ্যারেনায় ৩-০ গোলে জেতে ব্রাজিল।

প্রথমার্ধে কৌতিনিয়োর গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান অধিনায়ক নেইমার। ম্যাচের শেষ দিকে জয় নিশ্চিত করেন মার্সেলো। এ নিয়ে তিতের অধীনে টানা নবম জয়ে ১৪ ম্যাচে শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট হলো ৩৩।

এদিকে, দিনের প্রথম ম্যাচে মেসিকে ছাড়া খেলতে খেলতে নেমে বলিভিয়ার মাঠে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে এদগার্দো বাউসার দল।

হামেস রদ্রিগেসের নৈপুণ্যে একুয়েডরকে ২-০ গোলে হারানো কলম্বিয়ার পয়েন্ট ২৪। আলেক্সিস সানচেসের নৈপুন্যে চিলি ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে স্বর্গীয় বাসুদেব সূত্রধরের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

অবশেষে নবীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের ২১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে

বহিষ্কৃত নেতাদের ফেরাতে নমনীয় বিএনপি

ঘূর্ণিঝড় ‘আকভান’ কোথায় আঘাত হানতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় রাতে ৫ বাসে আগুন, ৬ স্থানে ককটেল বিস্ফোরণ

এনআইডি সেবায় হয়রানি-দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে ইসি: সিইসি

বড়দিনে খ্রিস্টান সম্প্রদায়কে ৩ কোটি টাকা অনুদান

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১৫ হাজার টাকা

চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

রাজশাহীতে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে তিনটি পেট্রলবোমা নিক্ষেপ

মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে, ঘরহারা শতাধিক পরিবার