নাসিরনগরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান

Nasirnagar Picture(VOBAN SOMAJ )নাসিরনগর সংবাদদাতা ॥ আজ শুক্রবার নাসিরনগর উপজেলার ভূবন-শ্যামপুর মুহাম্মদ কুতুব উদ্দিন ভূইয়া স্মৃতি পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শ্যামপুর আল মদিনা জামে মসজিদ চত্বরে দিনব্যাপী গবীর ও দুস্থ মা ও শিশুর বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ ভুইয়ার নেতৃত্বে ডাঃ আতাউল করিম,ডাঃ সাজেদুল ইসলাম ও ডাঃ রাজিব রায়সহ ৪জন চিকিৎসক দিনব্যাপী দুইশতাধিক রোগীর চিকিৎসাপত্র ও সকল রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডঃ মহিউদ্দিন মোঃ শাহজাহান ভুইয়া। এসময় সিলেট জজ কোর্টের সাবেক এডভোকেট রশিদ আহমেদ ভুইয়া, ভূবন মাদ্রাসার শিক্ষক মাওলানা মজিবুবুর রহমান, ইউপি সদস্য অলি আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির