নাসিরনগরে নিখোঁজের একদিন পর তিন ভাইবোনের মৃতদেহ উদ্বার (ভিডিও)

brammon-bariaনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড়ে নিখোজের একদিন পর তিন ভাই বোনের মৃতদেহ নদী থেকে উদ্বার করা হয়েছে। নিহতরা হচ্ছে সুলতানা (৭) বাদশা (৫) রাজা (৪)। সুলতানা, রাজা ও বাদশা চাতলপাড় ইউনিয়নের রতনপুর পূর্বপাড়ার শওকত আলীর সন্তান।নাসিরনগর থানার ওসি আবদুল কাদির জানান, গতকাল মঙ্গলবার দুপুরে এই তিন ভাইবোন গোসল করতে নদীতে যায়। কিন্ত বিকেল পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও পায়নি। পরে আজ দুপরে তিন ভাইবোনের মৃতদেহ ভেসে উঠলে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী লাশ উদ্বার করে।
চাতলপাড় ইউনিয়নের চেয়ারম্যান আবদুল আহাদ জানান, শওকত আলী সিলেটে ফেরী করে ব্যবসা করেন। তার স্ত্রী থাকে লেবাননে। তাই তাদের তিন সন্তান রতনপুরের পূর্বপাড়ায় তার বোনের বাড়িতে থাকতো। গতকাল দুপুরে মেঘনা নদীর শাখা নদী বেমালিয়া নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায়। আজ দুপুরে নদী থেকে তাদের মৃতদেহ উদ্বার করা হয়।

https://www.youtube.com/watch?v=wukBdf_njv8

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির