নাসিরনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Nasirnagar Picture((Education)আকতার হোসেন ভুইয়া :  জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৬ উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে“ মান সম্মত শিক্ষা জাতির প্রতিজ্ঞা” এ শ্লোগানকে সামনে রেখে একটি বনার্ঢ্য র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে প্রধান শিক্ষক শাহ আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েতুল ফারুক ভুইয়া,আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ম.রবিউল আলম,মোঃ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক এবিএম সালেম,প্রধান শিক্ষক জাহেদ আলী, প্রধান শিক্ষক হাজ্বী আবু আহম্মদ কামরুল হুদা, প্রধান শিক্ষক মনির হোসেন, প্রধান শিক্ষক সুপ্রীতি রানী হাওলাদার প্রমূখ।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির