নাসিরনগরে এসএসসি ও দাখিল প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত

12640454_957396084346614_2256915267134668906_oআকতার হোসেন ভুইয়া ॥ নাসিরনগরে নকলমুক্ত পরিবেশে ও শান্তিপূর্ণভাবে ৪ টি মাধ্যমিক কেন্দ্রে এস এস সি ও ১টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শেষ হল বাংলা ১ম পত্রের পরীক্ষা। নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৪ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ২৪৭ জন ও ছাত্রি ২৭৭জন। অনুপস্থিত রয়েছে ১ জন। নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪০৪ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১৫৮ জন ও ছাত্রি ২৪৬ জন। অনুপস্থিত রয়েছে ১ জন। চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২২৯ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ৮৭ জন ও ছাত্রি ১৪২ জন। অনুপস্থিত রয়েছে ২ জন গোর্কণ সৈয়দ ওয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৭৭ ছাত্রছাত্রি অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র ১২৩ জন ও ছাত্রি ১৫৪ জন। অনুপস্থিত রয়েছে ১ জন। অপরদিকে দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষার্থী ১৮৮ জন ছাত্রছাত্রি অংশগ্রহন করে । এর মধ্যে ছাত্র ১০২ জন ও ছাত্রি ৮৬ জন। অনুপস্থিত রয়েছে ২ জন । নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব কামরুন নাহার ও দাতঁমন্ডল এরফানিয়া আলিম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র সচিব মাওলানা মোঃ ইলিয়াছ মিয়া নকলমুক্ত পরিবেশে কোন পরীক্ষার্থী বহিস্কার ছাড়াই শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে বলে জানান।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির