নবীনগরে অর্থলগ্নী টাকা না পেয়ে গৃহবধুর আতœহত্যা

download (98)নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সদরের স্বর্ণবাজারে এলাকায় অর্থলগ্নী টাকা না পেয়ে বেবী রাণী (৫০) নামের এক গৃহবধু কীটনাশক ট্যাবলেট সেবণ করে আতœহত্যা করেছে। সে কিশোরগঞ্জের গজারিয়া উপজেলার মানিকদ্বীপ গ্রামের শান্তি রঞ্জন সরকারের স্ত্রী। ঘটনাটি ঘটেছে সোমবার বিকালে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর পূর্বে বেবী রাণী নবীনগর বাজারের স্বর্ণ ব্যবসায়ী সময় দাশকে অর্থলগ্নীর উপরে ১২ লক্ষ টাকা দেন। অর্থলগ্নীর টাকা নিয়ে বেবী রাণী পরিবারে মধ্যে প্রায় ঝগড়া হতো। বেবী রাণী অর্থলগ্ন টাকা জন্য স্বামী বাড়ি থেকে রবিবার দুপুরে বাবা বাড়িতে আসেন। সোমবার দুপুরে সমর দাশে স্বর্ণের দোকানে টাকা জন্য গেলে স্বর্ণ ব্যবসায়ী টাকা দিতে অপারগতা জানালে বেবী রাণী কীটনাশক ট্যাবলেট সেবণ করেন। স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে সে মারা যায়।
এই ব্যাপারে স্বর্ণ ব্যবসায়ী সমর দাশ টাকা পাওয়ার কথা স্বীকার করে বলেন, টাকার বিপরীতে মহিলাকে জায়গা দলিল করে দেওয়ার কথা ছিল। কিন্তু দলিলের সব কাগজ হাতে না থাকায় দুই দিন পর আসতে বলেছিলাম। দোকান থেকে বাহির হয়ে কি হয়েছে তা জানি না।
ওসি (তদন্ত ) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন,এই বিষরে কোন অভিযোগ পাইনি।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার