দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি ও অনুসারিদের শোকজ

awamilge logoনিজস্ব প্রতিবেদক : ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ এনে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি ও তাঁর অনুসারিদের কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন জেলা সভাপতি মাসুম বিল্লাহ ও তাঁর অনুসারিদের সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা যাবে না জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দেওয়ার সময় দেওয়া হয়েছে ওই কারণ দর্শানো নোটিশে।
বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক জাকির হোসাইন রবিবার দুপুরে  বলেন, ‘বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে জেলা সভাপতি ও তাঁর অনুসারিরা কাজ করেননি বলে আমাদের কাছে অভিযোগ আসে। যে কারণে তাঁকে শোকজ করা হয়েছে’। চিঠির জবাব পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
জেলা ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘নির্বাচনের দিন আমি ঢাকায় ছিলাম। কেন্দ্রীর কমিটির নেতাদের সঙ্গেও আমার সেদিন দেখা হয়েছে। এসব বিষয় উল্লেখ করে চিঠির জবাব শ্রীঘ্রই কেন্দ্রে পাঠানো হবে’।
এখানে উল্লেখ্য, গত ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জহির রায়হানের বিরুদ্ধে জেলা ছাত্রলীগ সভাপতিসহ অন্যরা কাজ করেন বলে অভিযোগ উঠে। নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মাত্র তিনশ’ ভোটের ব্যবধানে বিদ্রোহী প্রার্থী কবির আহমেদের কাছে হেরে যান। বীরগাঁও ইউনিয়ন জামায়াত নেতা গোলাম আযমের ইউনিয়ন বিধায় আওয়ামী লীগের আছে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি মর্যাদার হয়ে উঠে।
এদিকে গত শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, দেশনেত্রী শেখ হাসিনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ’লীগ মনোনীত প্রার্থীর পক্ষে দলের নেতাকর্মীদেরকে নির্দেশ দিয়েছেন। যারা এই আদেশ অমান্য করবে তাঁদের দল থেকে বহিস্কার করা হবে বলে জানানো হয়েছে। শেখ হাসিনার আদেশ অমান্য করে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করায় আপনাকে ও আপনার অনুসারীদের কেন সংগঠন থেকে স্থায়ীভাবে বহিস্কার করা যাবে না তা আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার

সৌদিতে দুর্ঘটনায় নিহত ৮ জনের রোহিঙ্গা পরিচয়ের তথ্য

ঢাকায় বাসে আগুন-ককটেল বিস্ফোরণ, নাশকতার সন্দেহ ডিএমপির