কসবায় র‌্যাবের অভিযানে ৭১৭ বোতল হুইস্কি উদ্ধার ॥ গ্রেফতার ২

grafterআমিরজাদা চৌধুরী : রবিবার (৫ জুন) দুপুরে কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজার সংলগ্ন এলাকায় র‌্যাব-১৪ অভিযান চালিয়ে ৭১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে। এসময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব- ১৪ এর ডিএডি আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার চারগাছ বাজার সংলগ্ন এলাকা থেকে ৭১৭ বোতল হুইস্কিসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হচ্ছে: উপজেলার কুটি ইউনিয়নের জাজিয়ারা গ্রামের নিয়াদ আলীর ছেলে দোলন মিয়া (৪০) এবং মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামের আব্দুল হামিদের ছেলে আবদুল হান্নান (৪০)। এ ব্যাপারে গতকাল রবিবার বিকেলে ব্যাব বাদী হয়ে কসবা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেছে।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার