কসবায় নির্বাচনী সভায় বক্তাগণ আচরণবিধি লংঘনকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে

Up Electionনিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (১৭ মে) সকালে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে ২৫ মে কসবা পৌর নির্বাচন এবং ২৮ মে কসবা উপজেলার ৯টি ইউপি নির্বাচন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থীদের সাথে এক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নির্বাচন অফিসার আলা উদ্দিন আল মামুন, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ^াস ছন্দ, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. কবির হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার রওশন আরা, উপজেলা মৎস্য অফিসার মো. আবু সালেহ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম ও কতিপয় প্রার্থী বক্তব্য রাখেন। বক্তাগণ আসন্ন পৌর ও ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখলসহ নির্বাচনী আচরণবিধি লংঘনকারীদের বিরোদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া নির্বাচন কার্যক্রম সফল বাস্তবায়নে প্রার্থী ও ভোটাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় পৌর নির্বাচনে মেয়রপদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন ও সাধারণ কাউন্সিলরপদে ২৫জন এবং উপজেলার ৯টি ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৭ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৮জন ও াধারণ সদস্যপদে ২৮১জন প্রার্থী উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার