কসবায় আওয়ামীলীগ চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত বিএনপি প্রার্থীদের নির্বাচন বর্জন

up le -2016নিজস্ব প্রতিবেদক : শনিবার (২৮ মে) কসবায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচন বর্জন। নির্বাচন সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, ইউপি
নির্বাচনে মূলগ্রাম ইউনিয়নে মো. মঈনুল ইসলাম, মেহারী ইউনিয়নে মো. আলম মিয়া, বাদৈর ইউনিয়নে আবু জামাল খান, বিনাউটি ইউনিয়নে মো. ইকবাল হোসেন, গোপিনাথপুর ইউনিয়নে এসএমএ মান্নান, কসবা পশ্চিম ইউনিয়নে মো. মানিক মিয়া, কায়েমপুর ইউনিয়নে মো. ইয়াকুব আলী ভূইয়া এবং বায়েক ইউনিয়নে আল মামুন ভূইয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীগণ ভোট শুরু হওয়ার ১ ঘন্টা পর নির্বাচন বর্জন করেছে। উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকলিল আজম সাংবাদিকদের জানান, ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা ভোট কেন্দ্র দখল করে ধানের শীষ প্রতীকের এজেন্টদের বের করে দিয়ে নৌকা প্রতীকে সীল মারার ঘটনায় দলীয়ভাবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

চিনি আতব ধানের সুগন্ধে কৃষকের মুখে হাসি

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত, আহত ৩/৪

হালাল শিল্প, টেকসই বিনিয়োগ ও এফডিআই আকর্ষণে সমন্বিত উদ্যোগ

বিচার বিভাগে আর্থিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু, প্রধানমন্ত্রীর শোক

এসআরবির নতুন মহাপরিচালক হলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার

ডেঙ্গুর ঝুঁকি কাটেনি ঢাকার দুই সিটির বহু ওয়ার্ডে

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলায় তিন আসামির বিচার শুরু

হামের উপসর্গে আরও ২ মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ২৮২

ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছে, এক দিনে মৃত্যু ৩

পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৫ বছর বয়সী ছাত্রদল নেতার