,

আদা চায়ের স্বাস্থ্যগুণ

news-image

সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে স্ট্রোকের মত মারাত্নক রোগের ঝুঁকি কমিয়ে থাকে আদা। অনেকেই আদা চা খেতে পছন্দ করেন। বিশেষ করে ঠাণ্ডার সময় হলে তো কথাই নেই। এই এক কাপ আদা চা আপনার সুস্বাস্থ্যের জন্য ব্যাপক ভূমিকা পালন করতে পারে। চলুন জেনে নেয়া যাক, আদা চায়ের কিছু উপকারিতার কথা।
 
১। অনেকের ভ্রমণের সময় বমি হওয়ার প্রবণতা থাকে। ভ্রমণের আগে এক কাপ আদা চা খেয়ে নিন এটি আপনার বমিভাব প্রতিরোধ করবে। এমনকি মোশন সিকনেসও রোধ করে থাকে আদা চা।  
২। নিয়মিত আদা চা পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। আদা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ইনফেকশনের সঙ্গে লড়াই করতে সাহায্য করে।
৩। অনেক সময় বিভিন্ন খাবার খাওয়ার কারণে পাকস্থলি উত্তেজিত হয়ে পরে। হজমে সমস্যা, পেট ব্যথা হয়ে থাকে। আদা চা খাবার হজমে সাহায্য করে থাকে। University of Maryland Medical Center এর মতে, এটি সকাল বেলার আলস্য বা বমিভাব যেটাকে মর্নিং সিকনেস বলা হয় তা দূর করে দেয়। তবে এটি সবার ক্ষেত্রে কাজ নাও করতে পারে।
৪। প্রতিদিন এক কাপ আদা চা আপনার স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে দেয় অনেকখানি। আদা চর্বি কাটতে সাহায্য করে যা ধমনীর ব্লক হওয়া রোধ করে থাকে।
৫। আদা ৭৬শতাংশ ফুসফুস ক্যান্সার জীবাণু ধ্বংস করে থাকে। গবেষণায় দেখা গেছে, আদার মেটাবলিক উপাদান ক্যান্সার জীবাণু প্রতিরোধ করে থাকে। আদার নির্যাস ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রস্টেট ক্যান্সার, অগ্ন্যাশয়ের ক্যান্সার প্রতিরোধ করে থাকে।   
৬। আদা চায়ের ভিটামিন, মিনারেল, অ্যামিনো অ্যাসিড দেহে রক্ত চলাচল সচল রাখে। যা কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি রোধ করে দেয়।
৭। আদা চা সাধারণত ঠাণ্ডাজনিত সমস্যা উপশম করে থাকে। এটি ঠাণ্ডাজনিত অ্যালার্জি দূর করে শ্বাসযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে।
প্রতিদিন পান করুন এক কাপ আদা চা আর দেখুন এর ম্যাজিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে