শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে। সড়কটির নতুন নাম রাখা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। রোববার (২২ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে নামফলক উন্মোচন করা হয়।
শিকাগো সিটি কাউন্সিলের সর্বসম্মত অনুমোদনের পর এ নামকরণের উদ্যোগ বাস্তবায়ন করা হয়। গত ২৩ সেপ্টেম্বর সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করেছিলেন।
সোমবার ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
শিকাগোর স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় বৃষ্টির মধ্যে আয়োজিত নামফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম, দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা, সিটি কাউন্সিলের অল্ডারম্যান গিলবার্ট ভিগেস, নামকরণের উদ্যোগ গ্রহণকারী বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টু এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ।
অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
উইলিস টাওয়ারের পাশেই নতুন নামফলক
নামকরণ করা সড়কটির কাছেই অবস্থিত শিকাগোর পরিচিত স্থাপনা উইলিস টাওয়ার। ভবনটি আগে সিয়ার্স টাওয়ার নামে পরিচিত ছিল। ১১০ তলাবিশিষ্ট এই ভবনের নকশায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলাদেশি প্রকৌশলী ফজলুর রহমান খান, যিনি এফ আর খান নামে বিশ্বজুড়ে পরিচিত।
শিকাগোর এই বিখ্যাত স্থাপনার পাশেই এখন যুক্ত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে সড়কের নতুন নামফলক।
যেভাবে হলো নামকরণ
বাংলাদেশি কমিউনিটি নেতা শাহ মোজাম্মেল নান্টুর উদ্যোগে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সহযোগিতায় সড়কটির নামকরণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের গণতান্ত্রিক আন্দোলনে খালেদা জিয়ার ভূমিকা ও রাজনৈতিক অবদান বিবেচনায় নিয়ে এ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। জাতীয় সংসদ নির্বাচনে পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিবারই বিজয়ী হওয়ার বিষয়টিও প্রস্তাবে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে শিকাগো শহরের আরেকটি সড়কের নামকরণ করা হয়েছিল ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ নামে।

এ জাতীয় আরও খবর

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান

চুক্তি ছাড়াই শেষ কপ-৩১, প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর

ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, প্রাণ গেল ২৪ জনের

আমুসহ ৬ আসামি কারাগারে, মির্জা আজমকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি

সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ করল হাইকোর্ট

মাথায় আঘাত পেলে দ্রুত যা করবেন