স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। টানা কয়েক দফা দরপতনের পর এবার ২২ ক্যারেটের স্বর্ণের প্রতি ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে এ মূল্য কার্যকর হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
বাজুস জানায়, সোমবার সকাল ৯টায় অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬১ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি দাম রাখা হয়েছে ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা।
এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। নতুন সিদ্ধান্তে প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৪৯ টাকা।
অন্যদিকে, স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে রুপার মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
উল্লেখ্য, এক ভরি স্বর্ণের ওজন ১১ দশমিক ৬৬৪ গ্রাম।

এ জাতীয় আরও খবর

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা

কে এই সুইডেন আসলাম, যেভাবে অপরাধজগতে উত্থান

চুক্তি ছাড়াই শেষ কপ-৩১, প্রস্তাব প্রত্যাখ্যান ইইউর

ঢাকা রেঞ্জে দুই মাসের জন্য ১২ পুলিশ কর্মকর্তা

ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, প্রাণ গেল ২৪ জনের

আমুসহ ৬ আসামি কারাগারে, মির্জা আজমকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তি

সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির রিট খারিজ করল হাইকোর্ট

মাথায় আঘাত পেলে দ্রুত যা করবেন