বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাণীদের মধ্যে উন্নতমানের ঘুম মানুষের

news-image

অন্য প্রাণীদের মতো নয় মানুষের ঘুম। আপনার বাড়ির বিড়াল হয়তো সারা দিনটিই ঘুমিয়ে পার করে দেয়। কিন্তু আপনি সাত ঘণ্টা ঘুমেই সুস্থ থাকতে পারেন। এর কারণ হিসেবে জানা গেছে, মানুষের ঘুমের বিবর্তন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।
মূলত মানুষের ঘুমের পরিবর্তন এসেছে বিবর্তনের প্রভাবে, সাম্প্রতিক গবেষণার ভিত্তিতে এমনটাই মনে করেন গবেষকরা। এর কারণ হিসেবে উঠে এসেছে মানুষের ঘুমের গুণগত মান।


মূলত মানুষের ঘুম অন্য প্রাণীদের ঘুমের তুলনায় আলাদা। মানুষ অন্য প্রাণীদের তুলনায় গভীরভাবে ঘুমায়। দুপেয়ে প্রাণীদের মাঝে মানুষই সবচেয়ে উন্নত ঘুমের অধিকারী বলেও জানান গবেষকরা। ডিউক ইউনিভার্সিটির গবেষণায় বিষয়টি উঠে এসেছে। এতে জানা গেছে, ২১টি প্রাইমেট প্রাণী ও শতাধিক অন্য স্তন্যপায়ী প্রাণীদের মাঝে মানুষই সবচেয়ে ভালোভাবে ঘুমাতে পারে। মানুষের গভীর ঘুমের অংশটি অন্যদের তুলনায় বেশি। আর এ ঘুমের ২৫ শতাংশ জুড়ে রয়েছে রেম (র‌্যাপিড আই মুভমেন্ট) ঘুম, যা অন্য কিছু প্রাইমেটদের মাত্র পাঁচ শতাংশ পর্যন্ত থাকতে পারে।


মানুষের ঘুমের এ পরিবর্তনের কারণ বিবর্তন বলেই মনে করেন গবেষকরা। এতে তারা জানান, মানুষ যখন সভ্য হওয়া শুরু করেছে তখন থেকেই ঘুমের এ পরিবর্তন এসেছে। এটি এক দিনে আসেনি। দীর্ঘদিন ধরে মানুষের মাঝে এ প্রভাব পড়েছে এবং ঘুম পরিবর্তিত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে