,

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল রেলস্টেশন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। সংঘর্ষের চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি ঘরবাড়িতে ভাংচুর চালানো হয়েছে।
স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাতে উপজেলার সিঙ্গারবিল গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়ার বাড়িতে সুন্নতে খৎনার একটি অনুষ্ঠান চলাকালে গান বাজানোকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়ার সমর্থকদের সঙ্গে একই গ্রামের কবির মিয়ার সমর্থকদের বাকবিতন্ডা হয়। এরই জের ধরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত ১০টি ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামলা পাশা জানান, সংঘর্ষ থামাতে পুলিশ আট রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে