বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাত্রাতিরিক্ত ’গ্রিন টি’ পানে উর্বরতায় ঘাটতি

news-image

আপনি কি গ্রিন টি ভক্ত? এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য স্বাস্থ্যগত সুবিধা রয়েছে, যা সত্যিই প্রশংসাযোগ্য। কিন্তু সম্প্রতি গবেষকরা জানিয়েছেন গ্রিন টি উর্বরতায় প্রভাব ফেলতে পারে। অর্থাৎ গ্রিন টি বেশি পান করলে সন্তান ধারণক্ষমতা প্রভাবিত হতে পারে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে আইএএনএস। গ্রিন টির প্রভাবে মানুষের উর্বরতা কমে যায় এখনও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু মাছিদের ওপর গবেষণায় এ প্রভাব দেখা গেছে।

tree
গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া-ইরভিন সংশ্লিষ্ট একদল গবেষক। এতে জানা গেছে, গ্রিন টি অতিরিক্ত গ্রহণে ফলের মাছিদের উর্বরতা কমে যায় এবং এর প্রভাবে তাদের সংখ্যাও কমে যায়। গবেষকদের একজন মাহতাব জাফরি। তিনি ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অ্যাসোসিয়েট প্রফেসর। তিনি জানিয়েছেন, গ্রিন টি অল্পমাত্রায় পান করলেই স্বাস্থ্যগত সুবিধাগুলো পাওয়া সম্ভব। এটি মাত্রাতিরিক্ত পানে ক্ষতিকর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে।


এ গবেষণার জন্য জাফরি ও তার সহকর্মীরা বিভিন্ন মাত্রায় গ্রিন টি পরিফেনল ফলের মাছির ওপর প্রয়োগ করেন। এতেই দেখা যায় বেশি মাত্রায় গ্রিন টি তাদের সংখ্যা কমিয়ে দিচ্ছে। অন্যদিকে সামান্য মাত্রায় প্রয়োগে তা উৎপাদনশীলতায় প্রভাব ফেলছে না।
জাফরি আরো জানিয়েছেন ইঁদুর ও কুকুরের ওপর গবেষণাতেও গ্রিন টি ব্যবহারে তাদের দেহের ওজন কমানোর লক্ষণ দেখা গেছে। তবে এ বিষয়ে এখনও গবেষণা চলমান রয়েছে। পরবর্তীতে এসব তথ্য ব্যবহার করে মানুষের দেহের ওপর গ্রিন টির প্রভাব বিস্তারিত জানা যাবে।
গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ফাংশনাল ফুডস জার্নালে।