,

আখাউড়ায় যুবদল নেতা হত্যার প্রতিবাদে আধাবেলা হরতাল চলছে

527dd6a4b4480-hortalপ্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজিবি’র গুলিতে উপজেলা যুবদলের সহসভাপতি হাদিস মিয়া নিহত হওয়ার প্রতিবাদে উপজেলা বিএনপি’র ডাকে আধাবেলা হরতাল চলছে।
হরতালের সমর্থনে সকাল থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন পৌরশহরের সড়ক বাজার এলাকায় কয়েকদফা মিছিল ও সমাবেশ করে।


সকাল থেকে পৌরশহরের সকল প্রকার দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে। এছাড়া আখাউড়া-আগারতলা সড়কে ও যান চলাচল বন্ধ রয়েছে। রাতে হরতালের সমর্থনে মাইকিং করে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।  
প্রসঙ্গত, গতকাল রবিবার ভোট গ্রহনের শেষ সময়ে তারগন কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যাওয়ার প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আখাউড়া উপজেলা বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত হচ্ছে।


আখাউড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল মনসুর মিশন আমাদের জানিয়েছেন গতকাল উপজেলা নির্বাচনে ব্যাপক কারচুপি করেও আমাদের দলের প্রার্থীকে হারাতে পারেনি। আমরা জয়ী হয়েিেছ তবে ভোট গ্রহনের শেষ সময়ে তারগন কেন্দ্রে বিজিপি গুলিতে উপজেলা যুবদলের সহসভাপতি হাদিস মিয়া গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার আজ সোমবার সকাল থেকে আখাউড়া উপজেলা বিএনপির ডাকে আধাবেলা হরতাল পালিত হচ্ছে। 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি