তাজা ফুল তাজা থাকবে দীর্ঘদিন

news-image

লাইফস্টাইল ডেস্ক : নিজে কিনুন আর উপহার পান ঘ্রাণ ছড়ানো তাজা ফুলগুলো সংরক্ষণ করতে চান অনেক দিন। পছন্দের ফুলগুলো সাজিয়ে রাখতে চান ফুলদানিতে। অথচ একদিনপর ফুলগুলো নেতিয়ে পড়লে মনটাই ভেঙ্গে যায়। ব্যস্ততার কারণে করে বার বার ফুল কিনতে যাওয়াটাও হয়ে ওঠে না। তাই তাজা ফুলের মোহময় ঘ্রাণে আপনার ঘরকে সুবাসিত রাখার স্বপ্নটা মাটি হয়ে যায়। ঠিক তখনই ভাবতে থাকেন এই ফুলগুলোই যদি দীর্ঘদিন সতেজ রাখা যেত, তাহলে কতো ভালোই না হতো। হ্যা, সহজ কিছু উপায় জানা থাকলে এই কঠিন কাজটাও আপনার জন্য সহজ। আসুন জেনে নেয়া যাক, তাজা ফুল দীর্ঘদিন তাজা রাখার উপায়..

পরিষ্কার পানি

তাজা ফুলের জন্য সবচেয়ে ভালো পরিষ্কার পানি। প্রতিদিন সম্ভব হলে দুই বার করে ফুলদানির পানি বদলে দিন। সম্ভব না হলে অন্তত একবার করে বদলে দিন। একই পানি বেশি সময় ধরে রাখলে ব্যাকটেরিয়া জন্মায় এবং দ্রুত ফুল নেতিয়ে যায়।

মাউথ ওয়াশ

মাউথ ওয়াশ কম বেশি সবার ঘরেই পাওয়া যায়। ফুলদানির পানিতে ১ কাপ মাউথ ওয়াশ মিশিয়ে দিন। দেখুন আপনার আনা ফুলগুলো এক সপ্তাহ পর্যন্ত সতেজ আছে। ফুলের কলিগুলো ৩ থেকে ৪ দিন পর ফুটতে শুরু করবে।

ব্লিচিং পাউডার

ব্লিচিং পাউডার ফুলের পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। ফুলদানির ১ লিটার পানিতে ১ চা চামচ ব্লিচিং পাউডার ভালো করে মিশিয়ে নিন। প্রতিদিন পানি বদলানোর পর একই পরিমানে ব্লিচিং পাউডার মিশান। ফুলগুলো দীর্ঘ সময় সতেজ থাকবে।

অ্যাসপিরিন

যে পানিতে ফুল রাখবেন তাতে একটি অ্যাসপিরিন ট্যাবলেট ভালো করে মিশিয়ে নিন। এবার ফুল গুলোকে রাখুন। প্রতিদিন পানি বদলানোর পরে একটি করে ট্যাবলেট দিয়ে মিশিয়ে দিন। এভাবে প্রায় ৫ দিন পর্যন্ত ফুল সতেজ থাকবে।

চিনি

চিনি ফুলের জন্য সার হিসাবে কাজ করে। ফুলদানির পানিতে ১ চা চামচ চিনি ভালো করে মিশিয়ে নিন। তবে বেশি সময় ধরে পানি না বদলালে পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে। তাই চিনি মেশালে প্রতিদিন মনে করে পানি বদলে দিন।

ভিনেগার

ফুলদানীর পানিতে ভিনেগার মিশিয়ে দিলে ফুল নষ্টকারী ব্যাকটেরিয়াগুলো মরে যায়, ফলে ফুল দীর্ঘদিন সতেজ থাকে। ফুলদানীর পানিতে ১ চা চামচ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিতে পারেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট, দাম বৃদ্ধির আশঙ্কা

নবীনগর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির প্রতিনিধিদল

ব্যাংক খাতে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ভারতকে ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ নিপুণ রায়ের

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ঐক্য গড়তে আজ থেকে রাজনৈতিক সংলাপ

স্বর্ণের দামে বড় বৃদ্ধি, ভরি ১ লাখ ৯৮ হাজার টাকা

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

সাভার-আশুলিয়ায় বন্ধ ৩১ পোশাক কারখানা