,

অফিসের পোশাক নির্বাচনের টিপস

news-image

অফিসের পোশাক নির্বাচনের টিপসব্যক্তির ব্যক্তিত্ব, তার মানসিকতা এবং নৈতিক আচরণ প্রস্ফুটিত হয় কেবল তার পোশাকের মাধ্যমেই। তাই অফিসের পোশাক নির্বাচনের ক্ষেত্রে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। অনেকেই হয়তো বুঝতেই পারেন না অফিসে কোন পোশাক পড়ে আসা উচিত। বিশেষ করে যেসব অফিসে ড্রেস কোড ঠিক করে দেওয়া নেই সেসব অফিসে পোশাক নিয়ে নানা বিশৃঙ্খলা দেখা দেয়। অনেকেই এমন অনেক বেমানান পোশাক পরে আসেন যা অফিসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কাজেই ব্যক্তিত্ব প্রকাশে প্রতিষ্ঠানের ধরণ, প্রচলিত সংস্কৃতি ও অবস্থান বুঝেই পোশাক নির্বাচন করা উচিত।

জেনে নিন অফিসের উত্তম পোশাক নির্বাচনের কিছু টিপস-

# সাধারণত অফিসে ফরমাল শার্ট পরাই বেশি ভালো। তবে কেউ টি শার্ট পরে অফিসে আসতে চাইলে অবশ্যই কলার যুক্ত টি শার্ট পরুন। কেননা গোল গলার টি শার্ট অফিসে খুবই বেমানান দেখায়।

# অফিসের জন্য সবসময় ফরমাল প্যান্টই নির্বাচন করুন। খুব বেশি ভিন্ন ধরনের কাট ছাঁটের ইনফরমাল প্যান্ট পরে অফিসে না আসাই ভালো।

# পুরুষরা অফিসের জন্য হালকা মার্জিত রঙের পোশাক নির্বাচন করুন। কেননা খুব বেশি কড়া রঙের পোশাক অফিসে দৃষ্টিকটু দেখায়। অন্যদিকে নারীরা পোশাক নির্বাচনের ক্ষেত্রে শালীনতার বিষয়টি মাথায় রাখুন। যে পোশাকই পরুন না কেন তা যেন অফিসের সঙ্গে মানানসই ও শালীন হয় সে বিষয়ে লক্ষ্য রাখুন।

# অতিরিক্ত কাজের জবরজং পোশাক পরে অফিসে না আসাই ভালো। এতে ব্যক্তিত্ব নষ্ট হতে পারে। 

# নারীরা অফিসে পরার পোশাকের গলা বড় রাখবেন না। বড় গলার পোশাকের বদলে হাই নেক, কলারযুক্ত কিংবা ছোট গলার পোশাক পরুন।

# পুরুষরা স্যান্ডেলের পরিবর্তে অফিসে সু পরে আসুন। আর নারীরা অফিসে এমন জুতা পরুন যেটা হাটার সময় খুব বেশি শব্দ হয় না। নয়তো অফিসে নিজেকে বেমানান লাগবে। 

# নারীরা অফিসে হাতাকাটা পোশাক পরবেন না। আমাদের দেশের প্রেক্ষাপটে অফিসে হাতাকাটা পোশাক একেবারেই মানানসই না।

# শব্দের সৃষ্টি হয় এমন কোনো অলংকার পরে নারীদের অফিসে আসা ঠিক নয়। কেননা অলংকারের শব্দে অন্যদের কাজের মনোযোগ নষ্ট হতে পারে।

# অফিসে কড়া গন্ধের সুগন্ধির পরিবর্তে হালকা ঘ্রাণের রুচিশীল সুগন্ধি ব্যবহার করুন। এতে করে আপনার রুচিশীল মানসিকতার পরিচয় মিলবে। 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে