,

মাঝমাঠ থেকে রুনির বিস্ময়কর গোল

532e5d9b71f26-Rooney_Imageম্যানচেস্টার ইউনাইটেডের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন ডেভিড বেকহাম। সাবেক ক্লাবকে জিততে দেখে শুধু উচ্ছ্বসিতই না, ওয়েইন রুনির গোলটা দেখে হয়তো স্মৃতিকাতরও হয়ে পড়েছিলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক। ১৯৯৬ সালে উইম্বলডনের বিপক্ষে মাঝমাঠ থেকে বেকহাম যে গোলটা করেছিলেন, রুনি যেন গতকাল সেটারই পুনরাবৃত্তি করলেন। ৩৩ মিনিটে আরও একটি গোল এসেছে রুনির পা থেকে। ম্যানচেস্টার ইউনাইটেডও ওয়েস্ট হ্যামের বিপক্ষে পেয়েছে ২-০ গোলের সহজ জয়।

প্রথমার্ধের সাত মিনিটের মাথায় মাঝমাঠে চলছিল বল দখলের লড়াই। ওয়েস্ট হ্যামের গোলরক্ষক আদ্রিয়ান গোলপোস্ট ছেড়ে এগিয়ে এসেছিলেন অনেকখানি। সে সময় হয়তো কল্পনাও করেননি যে দূরপাল্লার দুর্দান্ত এক শট নিতে পারেন রুনি। কিন্তু সবাইকে স্তম্ভিত করে দিয়ে ঠিক সেই কাণ্ডটাই ঘটালেন ইংল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। মাঝমাঠ থেকেই দুর্দান্ত এক শটে বল জড়িয়ে দিলেন প্রতিপক্ষের জালে। রুনিকে শটটা নিতে দেখেই পিছিয়ে এসে বলটা ঠেকানোর সর্বাত্মক চেষ্টা করেছিলেন ওয়েস্ট হ্যামের গোলরক্ষক। কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হওয়ার তা হয়েই গেছে।

রুনির এই গোলটাকে অনেকেই বিবেচনা করছেন এবারের ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সেরা গোল হিসেবে। রুনি নিজে অবশ্য খুব বেশি উচ্ছ্বাস দেখাননি। এটাকে জায়গা দেননি নিজের পছন্দের গোলগুলোর তালিকাতেও। ম্যাচশেষে তিনি বলেছেন, ‘এটা আমার সহজাত ব্যাপার। আমি ঘুরে তাকিয়েই দেখলাম গোলরক্ষক অনেকখানি বাইরে আছে। এর আগেও আমি অনেকবার এটা করার চেষ্টা করেছি। আজ হয়ে গেছে। তবে আমি এই গোলটাকে আমার পছন্দের গোল বলে দাবি করব না। এ রকম গোল সব সময় হয় না। এই ম্যাচে হয়েছে দেখে খুবই ভালো লাগছে।’— গোল ডটকম

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা