,

মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে ব্যায়াম

news-image

প্রতিদিন ব্যায়ামের মাধ্যমে মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করে এর বুড়িয়ে যাওয়া ঠেকানো সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাগারের প্রাণীর উপর চালানো পরীক্ষায় এ তথ্য পেয়েছেন গবেষকরা।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইঁদুরের উপর পরীক্ষা চালিয়ে দেখেন, ব্যায়াম করলে স্নায়ুতন্ত্রে এসআইআরটি৩ এনজাইমের মাত্রা বেড়ে যায়। এই এনজাইম মানসিক চাপ কমাতে সাহায্য করে।

মূলত মানসিক চাপের কারণে মস্তিষ্কের কোষগুলোর শক্তি ক্ষয় হয়। পরীক্ষার জন্য গবেষকরা একটি চলমান চাকার মধ্যে ইঁদুরগুলোকে ছেড়ে দেন এবং সেগুলো সেখানে ক্রমাগত দৌড়াতে থাকে। এক পর্যায়ে দেখা যায় ইঁদুরগুলোর শরীরে এসআইআরটি৩ এনজাইমের মাত্রা বেড়ে গেছে।

প্রধান গবেষক মার্ক ম্যাটসন বলেন, “চলমান চাকায় দৌড়ানোর ফলে ইঁদুরের স্নায়ুতন্ত্রে এসআইআরটি৩ এনজাইমের মাত্রা বেড়ে যায়, যা তাদের মস্তিষ্কের কোষের ক্ষয় রোধ করতে সাহায্য করে।”

যখন আমাদের বয়স বাড়তে থাকে তখন মস্তিষ্কের কোষগুলো পুরোপুরি সচল থাকার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন বন্ধ করে দেয়। এর ফলে স্নায়ুতন্ত্রের দুর্বলতা জনিত রোগ যেমন: স্মৃতিভ্রংশের মতো রোগ হওয়ার আশঙ্কা দেখা দেয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ