,

ধন্যবাদই যথেষ্ট সম্পর্কের ভাঙন ঠেকাতে

news-image

লাইফস্টাইল ডেস্ক : অনেক কথা যেখানে কথার কথা হয়ে ওঠে, অনেক বক্তব্য যেখানে নিষ্ফলা হয়ে যায় সেখানে একটি শব্দই রুখে দিতে পারে সম্পর্কের ভাঙন৷ যেকোনো সম্পর্কের মত দাম্পত্য জীবনেও ঝামেলায় কথা বেড়ে যাওয়াটাই দস্তুর৷ অথচ ছোট্ট একটি কথাই রুখে দিতে পারে সব ভাঙনকে৷ সেটি হল- ধন্যবাদ৷ আমেরিকার একদল গবেষকের সমীক্ষায় সম্প্রতি উঠে এসেছে এ তথ্য৷

 

 

সম্পর্কে থাকাকালীন কখন কীভাবে দু’জন মানুষ বিচ্ছেদের কথা ভাবতে শুরু করেন, সে বিষয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিলেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক৷ প্রায় ৪৬৮ জন বিবাহিত পুরুষ ও মহিলাদের মধ্যে এই সমীক্ষা চালানো হয়৷

 

 

ফোন করে তাদের বিভিন্ন প্রশ্ন করা হয়৷ সেই প্রশ্নোত্তর বিশ্লেষণ করে তারা দেখেন বৈবাহিক জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হল কৃতজ্ঞতা স্বীকার৷ টাকা পয়সার থেকেও বড় হয়ে দেখা দেয় এটি৷

 

 

গবেষকরা দেখেন, যখন কোনও দম্পতি কোনও বিবাদে জড়িয়ে পড়েন তখন এই কৃতজ্ঞতাবোধের অভাব দেখা দেয় পুরোমাত্রায়৷ অথচ সঙ্গী বা সঙ্গীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশে অনেক ঝামেলারই নিষ্পত্তি হয়ে যায় অনায়াসে৷ ‘ধন্যবাদ’ শব্দটিই বৈবাহিক সম্পর্ককে অন্য একটি মাত্রা দিতে পারে, যা অন্য কোনও কিছুই দিতে পারে না-এমনটাই মত গবেষকদের৷

 

 

গবেষক দলের অন্যতম সদস্য ডা. বার্তন জানিয়েছেন, ‘শুধু দাম্পত্যের ক্ষেত্রেই নয়, যেকোনো সম্পর্কের ক্ষেত্রেই এই অনুভূতি থাকা খুব জরুরি৷ আমাদের মনে হয়, ‘এমন একটি বাস্তবসম্মত উপায় সকলেরই জানা উচিত, যাতে কোনও রকমের সম্পর্কই ভেঙে না যায়৷

 

 

অকারণ কথা বাড়িয়ে লাভ নেই যেখানে, সেখানে একটা ধন্যবাদেই অনেক কাজ হতে পারে৷ আর এই তথ্যটি যে গবেষকদল জানিয়ে দিলেন, নিঃসন্দেহে ধন্যবাদ তাদেরও প্রাপ্য৷

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে