বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যে বদ অভ্যাসে দেহের নিশ্চিত ক্ষয়

news-image

ছোট থেকে বড় হওয়ার সময় কিছু অভ্যাস প্রতিদিনের সঙ্গী হয়ে যায়। এসব অভ্যাসের মধ্যে কিছু বদঅভ্যাস মিশে যায় অঙ্গাঅঙ্গিভাবে। আমাদের অজান্তেই মনের ভেতর দারুণভাবে বাসা বাধে সেসব অভ্যাস। কিন্তু কখনোই ভেবে দেখি না এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতোটা ক্ষতিকর হতে পারে। আমন্ত্রণ জানাতে পারে নিশ্চিত মৃত্যুঝুঁকিকেও। সেসব বদ অভ্যাসের মধ্যে-

রাতে দেরিতে ঘুমানো

রাতে অনেক দেরিতে ঘুমানো বা না ঘুমিয়ে টুকিটাকি কাজে ব্যস্ত থাকা অনেকেরই প্রিয় অভ্যাস। কেউ কেউ এটাকে নিজের স্টাইলও মনে করেন। এই অভ্যাস নিজের যে কতোটা ক্ষতি করে তা বুঝতেই পারেন না। রাতে না ঘুমানোর অভ্যাস দেহের ইমিউন সিস্টেমকে (রোগ প্রতিরোধের স্বয়ংক্রিয় ও স্বনিয়ন্ত্রিত পদ্ধতি) একেবারে নষ্ট করে দেয়। যার কারণে দেহে খুব সহজে বাসা বাঁধে মারাত্মক সব রোগ। তাই রাতের বেলা ৬ থেকে ৮ ঘণ্টার ঘুম কখনোই ভুলে যাওয়া চলবে না।

দীর্ঘক্ষণ হেডফোনে গান শোনা

ইদানীং তরুণ প্রজন্মের কাছে সারাক্ষণ হেডফোনে গান শোনাটা একটি ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এমনকি রাস্তাঘাটে চলতে গেলেই কানে হেডফোন লাগিয়ে ঘুরে বেড়ান। এতে করে কম বয়সে শ্রবণশক্তি হ্রাস পাওয়ার মতো সমস্যায় পড়তে হয়। এছাড়াও কানে নানা ধরণের সংক্রমণজনিত রোগ দেখা দিতে পারে।

নাক খোঁচানো

দৃষ্টিকটু এই কাজটি আমরা অনেকেই যখন তখন করে বসি। একটু অবসর পেলেই নাক খোঁচাতে বসে যান এমন মানুষের সংখ্যা একেবারে কম নয়। নাকের সঙ্গে আমাদের মুখ, চোখ এবং মস্তিষ্কের সরাসরি সংযোগ রয়েছে। যখন তখন নাক খোঁচানোর ফলে আপনার নখে থাকা জীবানু সেসব অঙ্গে প্রবেশ সহজেই। ফলে সাবধান হোন এখনি।

নখ কামড়ানো

নখ খাওয়ার অভ্যাস রয়েছে অনেকেরই। যাদের এই অভ্যাস রয়েছে তারা যে কোনো সময়ই নখ কামড়াতে থাকেন। অথচ সারদিন কতো জীবাণুযুক্ত স্থানেই না আপনি হাত দিচ্ছেন, আপনার এই নখ কামড়ানোর অভ্যাসের কারণে জীবাণু সরাসরি মুখ থেকে পেটে চলে যাচ্ছে। এটি অবশ্যই স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ।

ভারি ব্যাগ বহন করা

প্রতিদিন স্কুল-কলেজ, অফিস বা ঘুরতে যাওয়ার সময় অনেকেই ভারী ব্যাগ বহন করে থাকে। অপ্রয়োজনীয় জিনিসে ঠাসা ব্যাগের ওজন হয় অনেক বেশি। দীর্ঘদিন ধরে দীর্ঘক্ষণ এই ভার বহন করার বদঅভ্যাসটি আপনার স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। কাঁধ ও মেরুদণ্ডের হাড় ক্ষয়ে যাওয়া, পিঠের হাড় বাকিয়ে যাওয়া, একাধারে ঘর্ষণের ফলে হাড় ভঙ্গুর হয়ে স্থায়ী ক্ষতি হতে পারে। আর এ সবই বাড়িয়ে দেবে 'স্পন্ডেলাইটিস' নামে একটি রোগের ঝুঁকি। গলার মাংসপেশিতে অবিরত চাপ মাথায় পৌঁছে যায় সহজেই। তারপর শুরু হয় তীব্র মাথা ব্যথা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা