,

‘মানতেই পারছি না, আমার প্রেমিকা ভার্জিন নয়!’

news-image

দীর্ঘদিন থেকেই দু'জনেই দু'জনকে খুব ভালোবাসে। কিন্তু সম্প্রতি মেয়েটির একটি কথায় বড়সড় ফাটল দেখা দিয়েছে সম্পর্কে। ছেলেটি জানতে পেরেছে, তার প্রেমিকার অতীত প্রেমিকের সঙ্গে শারীরিক মিলন হয়েছিল। তা শুনেই ছেলেটি মানসিক ভাবে ভেঙে পড়েছে। সে এখন কী করবে, বুঝতে পারছে না। ছেলেটি বলছে, 'আমি ক্রমেই দুর্বল হয়ে পড়ছি। ভাবতেই পারছি না, আমার গার্লফ্রেন্ড ভার্জিন নয়। আমার বাড়িতে জানতে পারলে, চূড়ান্ত অশান্তি হবে।' 

সম্প্রতি এই সমস্যা নিয়ে টাইমস অফ ইন্ডিয়া-র [email protected]এ একটি মেইল আসে। 

ভেবে দেখুন, এই ধরনের সমস্যার কিন্তু সম্মুখীন হচ্ছেন বর্তমানের অনেক প্রেমিক-যুগল। অতীতে ফেলে আসা কোনও দুর্বল মুহূর্তের জন্য এক লহমায় ভেঙে যাচ্ছে সুন্দর একটি সম্পর্ক। সঠিক পরামর্শের অভাবে সব শেষ হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে। 

এ বিষয় ভারতীয় মনোবিদ রচনা কে সিং এর পরামর্শ, 'আমি বুঝতে পারছি আপনি একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাও বলব, আপনার গার্লফ্রেন্ডের সততা ও স্বচ্ছতাকে আমি কুর্নিশ না করে পারছি না, কারণ তিনি আপনার কাছে কিছু লুকিয়ে রাখেননি। দয়া করে নিজের অতীত সম্পর্কগুলি একবার ভাবুন। হতেই পারে সেই সম্পর্কগুলিতে আপনার ক্ষেত্রেও এমন কিছু ঘটেছিল, যা আপনার গার্লফ্রেন্ডের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তখন কিন্তু আপনার গার্লফ্রেন্ড আপনার জীবনের অংশ ছিল না। সুতরাং অতীতে আপনি কী করেছেন, সেই প্রশ্ন করার জায়গায় কিন্তু আপনার গার্লফ্রেন্ড নেই। একই ভাবে তার অতীত নিয়েও আপনার প্রশ্ন করা অনুচিত।' 

 

তিনি বলেন, 'একটা বিষয় বোঝার চেষ্টা করুন, আপনি না বললে তো আপনার গার্লফ্রেন্ডের অতীত জানতে পারবে না আপনার বাড়ির লোক। একটি প্রাপ্তবয়স্ক সম্পর্কে কিছু কথা নিজেদের মধ্যেই রাখতে হয়। তাই ওসব চিন্তা বাদ দিন। সকলেরই অতীত থাকে আর অতীত আঁকড়ে ধরে তো আর বাঁচা সম্ভব নয়। বুদ্ধিমত্তার এটাই হবে যে, গার্লফ্রেন্ডকে উদার চিত্তে গ্রহম করুন, যিনি সত্। যদি আপনি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, অতীত তুচ্ছ। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর