,

কোথায় পাবেন ভিটামিন-ডি?

news-image

স্বাস্থ্য ডেস্ক : হাড় ও দাঁতের সুস্থতার জন্য ভিটামিন-ডি গুরুত্বপূর্ণ একটি উপাদান। ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয় থেকে শুরু করে শিশুদের রিকেটস, বড়দের অস্টিওপরোসিস এবং হাড় ও সন্ধির নানা রোগ হয়। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, কেবল হাড় ক্ষয় রোধ করার জন্য নয়, হৃদরাগ, ডায়াবেটিস এমনকি ক্যানসারের মতো রোগ প্রতিরোধেও ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-ডি পাওয়া যাবে এমন কিছু উৎসের কথা নিচে বর্ণনা করা হলো:

স্যামন মাছ: স্যামন মাছ চর্বি সমৃদ্ধ খাবারের মধ্যে অন্যতম। ভিটামিন-ডি’র বড় উৎস এই মাছ। স্যামন মাছ শরীরের জন্য প্রয়োজনীয় প্রতিদিনের ভিটামিন-ডি সরবরাহ করতে সক্ষম। তাছাড়া, টুনা, মাগুর মাছ, ম্যাকরেল মাছেও প্রচুর ভিটামিন-ডি পাওয়া যায়।

 

দুধ: ভিটামিন-ডি পাওয়ার আরেকটি ভালো উৎস হচ্ছে দুধ। এক গ্লাস দুধ শরীরের জন্য দরকারি এক চতুর্থাংশ ভিটামিন-ডি সরবরাহ করতে সক্ষম।

 

সিরিয়াল: অনেক ধরনের সিরিয়ালে ডিটামিন-ডি পাওয়া যায়। তবে বাজার থেকে এই ধরনের খাবার কেনার আগে প্যাকেটের গায়ে লেখা পুষ্টির তথ্য দেখে নিতে ভুলবেন না।

 

ডিম: ডিমের হলুদ অংশে ভিটামিন-ডি থাকে বেশি। ডিমের পুরো অংশে ভিটামিন-ডি থাকে না। তবে পুষ্টি বিজ্ঞানীরা ডিমের পুরো অংশই খেতে পরামর্শ দিয়েছেন।

 

কমলার জুস: সিরিয়াল এবং দুধের মতো কমলার জুসেও ভিটামিন-ডি পাওয়া যায়। এক গ্লাসে কমলার জুসে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন-ডি থাকে।

 

মাশরুম: মাশরুমে নির্দিষ্ট পরিমাণে ভিটামিন-ডি থাকে। মাশরুম ভেদে ভিটামিন-ডি এর তারতম্য হয়। শিটেক নামে একধরনের মাশরুমে প্রচুর পরিমাণে ভিটামিন-ডি পাওয়া যায়।

 

খাবার ছাড়া ভিটামিন-ডি পাওয়ার আরেকটি বড় উৎস হলো সূর্যের আলো। শৈশবে হাড় ও দাঁতের কাঠামো তৈরি করতে ক্যালসিয়ামের ভূমিকা অপরিহার্য। সূর্যালোকের সংস্পর্শে মানবদেহ নিজেই তৈরি করতে পারে এমন একমাত্র ভিটামিন হলো ভিটামিন-ডি। এই ভিটামিন কেবল হাড়ের জন্যই উপকারী নয় বরং সার্বিক রোগ প্রতিরোধ ক্ষমতার জন্যও জরুরি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে