,

বেশি মিথ্যা বলে ছেলেরা!

news-image

লাইফস্টাইল ডেস্ক : মিথ্যে বলা মহা পাপ। সত্য বলা ভাল গুণ। সত্য-মিথ্যের এ তফাৎটা সবারই জানা। তবে মানে কয়জন? ঠিকই আমরা আমাদের ব্যাক্তি-স্বার্থ হাসিলের জন্য কমবেশি মিথ্যে বলে থাকি। এখন কথা হল কারা বেশি মিথ্যে বলে? ছেলেরা নাকি মেয়েরা?

 

এ প্রশ্নের উত্তর খোঁজা খড়ের গাঁদায় সূচ খোঁজার চেয়েও দুষ্কর বোধহয়! সেই দুষ্কর কাজটিই সম্পন্ন করেছে প্লেইং টু মাচ নামে একটি সংস্থা। ব্রিটেনের দুই হাজার নাগরিকের ওপর জরিপ চালিয়ে সংস্থাটি জানায়, মেয়েদের চেয়ে ছেলেরাই বেশি মিথ্যে বলে!

 


ডেইলি মেইল এ জরিপ ফলেরভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেছে। ওই প্রতিবেদনে বলা হয়, মেয়েরা কাউকে কষ্ট না দেওয়ার জন্য অনেক সময় সত্য গোপন করে। কিন্তু টাকা বাঁচাতে, বাজি জিততে কিংবা সমস্যা থেকে পরিত্রাণের লক্ষ্যে ছেলেরা মিথ্যে বলে অহরহ।

 

 

আরও বলা হয়, মেয়েরা যেখানে সপ্তাহে গড়ে তিনবার মিথ্যের আশ্রয় নেয়, ছেলেরা সেখানে মিথ্যে বলে সপ্তাহে অন্তত চারবার। ছোট ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে উপস্থাপনের বিষয়েও মেয়েদের চেয়ে ছেলেরা আগ্রহী বেশি।

 

 

ছেলেরা নিজের মানসিক অবস্থা নিয়ে সবচেয়ে বেশি মিথ্যে বলে। এ ছাড়া উপহারের দাম, নিজের অসুস্থতা, চাকরির ইন্টারভিউয়ে কিংবা জীবনবৃত্তান্তে অবলীলায় মিথ্যে তথ্য দেয় ছেলেরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে