শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগরে ইভটিজার সন্দেহে ৫ যুবক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইভটিজার সন্দেহে সুবিত লাল দাস (১৮), হৃদয় (১৮), প্রাণতোষ (১৮), আশিক  মিয়া (১৮) ও আল-আমিন (১৮) নামে পাঁচ যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার ইসলামপুরের একটি বিদ্যালয়ের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনজার্চ শফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল বিজয়নগর উপজেলার ইসলামপুরস্থ কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম বিদ্যালয়ে জে.এস.সি পরীক্ষা চলাকালীন সময়ে ওই পাঁচ যুবক বিদ্যালয়ের সামনে ঘোরাফেরা করছিল। এ সময় পুলিশ তাদেরকে ইভটিজার সন্দেহে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে। তিনি আরও জানান, আটকৃকতদের জিজ্ঞাসাবাদ চলছে। জ্ঞিাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।