,

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্রসহ মো. রাজন মিয়া (২৫), এরশাদ মিয়া (২৮) ও খুরশেদুল মিয়া (৩০) নামে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার চান্দুরা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সকলেই জেলার সরাইল উপজেলার বাসিন্দা।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তফা কামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কয়েকজন সশস্ত্র ডাকাত মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা পেট্রোলপাম্পের সামনে থেকে অভিযান চালিয়ে ওই তিন ডাকাতকে গ্রেফতার করে। পরে তাদে কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি রামদা উদ্ধার করা হয়। ওসি আরও জানান, এ ঘটনায় বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে