,

অফিসের যে কর্মীরা বসকে তেল দেন!

news-image

লাইফস্টাইল ডেস্ক : অফিসের বসকে তেলা মারা সহকর্মী আমাদের সকলেরই রয়েছে। বারবারই ভেবেছেন কেন এমন করে এরা? তাদের কোনও আত্মসম্মান নেই?

 


মনে এসব প্রশ্ন থাকলে জেনে নিন কেন বসকে তেল মারেন তারা:
যোগ্যতার অভাব : খেয়াল করে দেখবেন যারা বসকে তেল দেন বেশির ভাগ ক্ষেত্রেই তারা অফিসে অন্যদের তুলনায় কম মেধসম্পন্ন হন। কাজের ব্যাপারেও বিশেষ অভিনবত্ব থাকে না এদের, দক্ষতাও কম হয়। এই সব ঘাটতির কোনও একটা থাকলে, অথবা সব কটাই এক সঙ্গে হলে বসকে তেল দেন অনেকে।

 


ফাঁকিবাজি : বেশির ভাগ ক্ষেত্রেই অলস বা ফাঁকিবাজ মানুষরাই বসকে তেল দেন।কারণ বসের গুড বুকে থাকলে কম কাজ করেও বেশ বাহবা জুটে যায়।

 


উচ্চাকাঙ্ক্ষা : কেরিয়ার নিয়ে অনেক বড় স্বপ্ন থাকলে বসকে অনেকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চান। এরাও বসের পা চাটেন, আবার বসেরাও এদের ওপর নিজের ক্ষমতার অপব্যবহার করেন। ফলে কেরিয়ারের সিঁড়ি চড়তে গিয়ে অনেক সময়ই ফেঁসে যান এরা।

 


আত্মসম্মানের অভাব : এই সব মানুষদের আত্মসম্মানের অভাব থাকে। এদের দিয়ে বস নিজের পাও টিপিয়ে নিতে পারেন, বাড়ির যে কোনও কাজ করিয়ে নিতে পারেন। আর এরা সে সব করেও দেন। এ দিকে এই মানুষরা কিন্তু সহকর্মীদের সঙ্গে বেশ বাজে ব্যবহার করেন। আর নিজের থেকে নীচু তলার কর্মীদের তো মানুষ বলেই মনে করেন না হয়তো। কোনও মানুষের সামগ্রিক ব্যবহার কেমন সেটাই কিন্তু তার ব্যক্তিত্বের পরিচয়

 


দুর্বলতা ঢাকতে : খেয়াল করলে দেখবেন যিনি বসকে তেল দিচ্ছেন তার কিছু না কিছু খামতি রয়েছে। হয়তো ইনি রোজ দেরি করে আসনে, কোনও কাজ যা জানা প্রয়োজন কিন্তু জানেনে না অথবা ইনি কোনও সমস্যায় রয়েছেন। এই সব খামতি বা ফাঁক পূরণ করতেও অনেকে বসতে হাতে রাখতে চান।

 


লালন পালন : প্রাপ্তবয়স্ক হওয়ার পর বা চাকরি পেয়ে কোনও স্বভাব হঠাত্ গজিয়ে উঠতে পারে না। এরা ছোট থেকেই এটা শিখেছেন। স্কুল, কলেজে যারা শিক্ষক, অধ্যাপকদের পিছন পিছন ঘোরেন তারাই কর্মক্ষেত্রে গিয়ে বসকেও তেল দেন। এদের পরিবারের ইতিহাস ঘাঁটলেও হয়তো দেখবেন বাপ-ঠাকুরদার জীবনেও বসকে তেল দিয়ে উন্নতির ঘটনা রয়েছে।
তবে চিন্তা করবেন না। কাজ দিয়ে যদি বসের গুড বুকে থাকতে পারেন, তবেই থাকুন। মনে রাখবেন তেল দিলে পথ শুধু মসৃণই হয় না, পিচ্ছিলও হয়!

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে